আওয়ামী লীগ সরকার জনগনের উন্নয়নে কাজ করে –মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
সুমন আহমেদ : মতলব উত্তরে মরহুম দিপু চৌধুরীর স্বরনে ছেংগারচর পৌরসভার উদ্যোগে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার এর সভাপতিত্বে, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজাহান মোল্লার সঞ্চালনায় শনিবার (২৭জানুয়ারী) বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২৫ বছর যাবত দেশের প্রধানমন্ত্রী। তার সেই যোগ্যতার বলেই সে হয়েছে। আর এ কারনেই আজ বাংলাদেশে অনেক উন্নয়ন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনগনের উন্নয়নের কাজ করে। অসহায় শীতার্তদের পাশে থাকার জন্য আজ কম্বল বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও থাকবে। মতলব উত্তর-দক্ষিণ মাদকমুক্ত হবে। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হোক আর যারাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, ছেংগারচর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র হাজী রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সবুজ মিয়া, হারিছ খান, জাহাঙ্গীর সরদার, শাহজালাল মুফতি, মান্নান বেপারী, আনোয়ার, বোরহান উদ্দিন। শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, কাদির প্রধান, মটর শ্রমিক লীগ নেতা আমিন মিয়াজী প্রমুখ।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































